আজ ইংরেজি ১৪ই এপ্রিল ২০২৬ / বাংলা ১লা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে অরোরা স্কিন এ্যান্ড এয়েস্থেটিক-এ বাংলা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়। প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী ও সম্মানিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আনন্দময় ও প্রাণবন্ত।
পুরাতনের সকল গ্লানি ভুলে নতুন বছরের আগমনী বার্তাকে স্বাগত জানিয়ে সবাই মিলে বরণ করে নেয় বাংলা নববর্ষকে। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান পরিবেশনা। আনন্দঘন পরিবেশে সবাই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রকাশ করেন সম্প্রীতি, ভালোবাসা ও একাত্মতা।
এই আয়োজন ছিল আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন বছরকে নতুন আশা ও উদ্দীপনার সঙ্গে বরণ করে নেওয়ার এক আন্তরিক প্রয়াস। সকলের উপস্থিতি, আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও সুন্দর, প্রাণবন্ত ও স্মরণীয়।
সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা.